সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া - APSNews24.Com

কুষ্টিয়ায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া

কুষ্টিয়ায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া

সোহাগ মাহমুদ খান:

কুষ্টিয়া জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে অদ্য ১২/০৮/২০২০ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১৩:০০ ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া পুলিশ লাইন্সের অভ্যন্তরে অগ্নিনির্বাপন ও রেসকিউ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় আগুন নিয়ন্ত্রণ পদ্ধতি হাতে কলমে শিখানো হয়। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ও তা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণেরও মহড়া হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার জনাব আলী সাজ্জাদ, সিনিয়র স্টেশন অফিসার ও জনাব আবু জাফর, স্টেশন অফিসার অগ্নিনির্বাপন এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদির উপর প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত মহড়া অনুষ্ঠানে জনাব এস, এম তানভীর আরাফাত, পিপিএম(বার), পুলিশ সুপার, কুষ্টিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত থেকে হাতে কলমে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়সহ সকল ভবনে রক্ষিত ফায়ার এস্টিংগুইশার পরীক্ষণ করেন।
মহড়া শেষে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমকে ধন্যবাদ প্রদান করেন এবং বলেন যে, কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে কাজ করতে হয়। দু’সংস্থার মধ্যে সমন্বয় থাকলে যেকোন দুর্ঘটনা সফলভাবে মোকাবেলা করা সম্ভব।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ