তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের গতকাল ১১ অগাষ্ট মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শোলক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচীত ইউপি সদস্য মোঃ নুরুল হক সরদার(৬০) এর উপর অর্তকৃত হামলার অভিযোগ পাওয়া যায়।
জানা যায় দির্ঘ্যদিন যাবদ জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এঘটনা ঘটে। উজিরপুর থানাধীন সেনের হাট ব্রীজের পূর্বপাড় হানিফ ও রহিম বেপারী’র দোকানের সামনের পাকা রাস্তার উপরে আসতেই, পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা বিরোধী পক্ষ মোঃ সিদ্দিক ঢালী(৩৫)’ পিং: মোবারক ঢালী’ এর নেতৃত্বে ইয়াছিন ঢালী(৩৭), হারুন ঢালী(৪১) উভয় পিংঃ মোবারক ঢালী, সফিক ঢালী(২২), সাইফুল ঢালী(১৯), উভয় পিংঃ নুরুল হক ঢালী, মোঃ তরিকুল ইসলাম(১৮),পিংঃ মানিক ঢালী, সেলিম ঢালী(২২), হালিম ঢালী(৩০), উভয় পিংঃ খালেক ঢালী, রায়হান সরদার(২৮), পিংঃ খালেক সরদার’সহ আর ৪/৫ জন লাঠি সোঁটা রড ও দেশিও অস্ত্র রাম দা’ নিয়ে সুসজ্জিত ভাবে ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নুরুল হক সরদার(৬০)’কে পথরোধ করে ঘিরে ধরে উপর জোপর কিল ঘুষি লাথি ও পিটানো শুরু করে।
এঅবস্থায় ইউপি সদস্য নুরুল হক সরদার শারীরিক ভাবে অক্ষম হলে তার একটি হাত না থাকায়, তিনি মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকার দিলে, তাকে বাঁচাতে এগিয়ে আসে (স্বজন) ১. রিয়াজুল ইসলাম রাজু(২২), পিং- খলিলুর রহমান, ২. শাহীন বেপারী(৩০), পিং- আঃ হাকিম বেপারী, ৩. মোঃ ফয়সাল বেপারী(২০), পিং- ফারুক বেপারী, হামলাকারীরা এলোপাতাড়ি ভাবে এদেরকেও মারধর করে গুরুত্বর আহত করে।
এলোপাতাড়ি বারি ও আঘাতে ইউপি সদস্য’ সহ তার স্বজনদের বিভিন্ন স্থানে নীলা ফুলাসহ রক্তাক্ত জখম হয়। বর্তমানে তারা উজিরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর জানা যায়, স্থানীয় সেনেরহাট বাজারে সরকারি জমি ও খাল দখল করে দোকান নির্মান করায় উপজেলা ভূমি কর্মকর্তার বরাবর অভিযোগপত্র দায়ের করে ইউপি সদস্য নুরুল হক সরদারের নাতী রিয়াজুল ইসলাম রাজু(২২)। ধারণা করা হয় এ পরিপ্রেক্ষিতেই এঘটনা ঘটিয়েছে অবৈধ ভাবে সরকারি জমি দখলদার চক্র। এব্যপারে গতকাল রাতে উজিরপুর মডেল থানায় শোলক ইউনিয়নের ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য নুরুল হক সরদার বাদী হয়ে অভিযোগ দায়ের কর।


