উজিরপুর সাতলা উপ নির্বাচনে নৌকার পক্ষে শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত
তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আজ ১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে উজিরপুর শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়ন’ এর উদ্যোগে আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিতি ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা। তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত, দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর মনোনীত, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনীত, বরিশাল ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম’ এর মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন। তাই আমরা শ্রমিকলীগ আসন্ন ২০ অক্টোবর নির্বাচনে নৌকা মার্কা জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে আছি। কোন অপশক্তি এজয়কে হটাতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন। তিনি সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলেন, “শ্রমিক ভাইদের সুখ দুঃখের সাথি সবসময়ই ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে আগামীতেও পরিষদের দরজা সব সময় খোলা থাকবে।
ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বালী তার বক্তব্যে বলেন, আসন্ন ২০ তারিখে নির্বাচনে আমার শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের ভাইয়েরা সবার আগেই নৌকায় ভোট দিয়ে অনান্য সবাইকে সঠিক ভাবে ভোট দিতে সহায়তা করে খায়রুল বাশার লিটন’কে জয়যুক্ত করবেন।
এসময়ে উপস্থিতি ছিলেন, উজিরপুর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খবির উদ্দিন হাওলাদার, তিনিও সকল শ্রমিক ভাইদের কাছে খায়রুল বাশার লিটন এর পক্ষে সবার কাছে নৌকায় ভোট চান।
ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার বলেন, নৌকা মার্কাকে বিপুল ভোটের ব্যবোধানে খায়রুল বাশার লিটন’কে জয়যুক্ত করে বিজয় উল্লাস করবে শ্রমিক ভাইয়েরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাবু পরিমল কুমার বাইন, যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী(হাজা), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ, শ্রমিক লীগ নেতা রিপন দাস, মাসুদ আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাকিব শিকদার’ সহ প্রমূখ।