নিজস্ব প্রতিবেদক: আভ্যন্তরীন বিরোধে উত্তপ্ত বরিশালের মিডিয়া পাড়া। পাল্টাপাল্টি সংবাদ প্রকাশ, ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা, হামলার ঘটনার পর এবার হত্যাচেষ্টার মামলা । এবারের মামলায় আসামী দৈনিক মতবাদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন সহ আরো পাঁচ সাংবাদিক। এছাড়া আসামির তালিকায় রয়েছে অজ্ঞাত আরও ১৫ জন। আর এ মামলার বাদী হলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব ।
রোববার দুপুরে খন্দকার রাকিব সাংবাদিক সহকর্মীদের নিয়ে আদালতে যান। বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার অভিযোগ উপস্থাপন করেন। সেখানে আর্জিতে তার ওপর হামলার বর্ণনা দেওয়া হয় । এরপরেই বাদীর আর্জি আমলে নিয়ে মামলাটি গ্রহণে থানা পুলিশকে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দেন। এসময় খন্দকার রাকিবকে আইনগত সহায়তা দিতে আইনজীবী জসিম উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের স্বরোডে মোহনা ক্লাব সম্মুখে এই হামলার ঘটনা ঘটে।


