সব
facebook apsnews24.com
মাদ্রাসার ছাত্র ইমামুলকে খুজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ - APSNews24.Com

মাদ্রাসার ছাত্র ইমামুলকে খুজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ

মাদ্রাসার ছাত্র ইমামুলকে খুজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার ইমামুল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব হোসেনের পুত্র। নিখোঁজ ইমামুল সাতক্ষীরা সদর উপজেলার বাকাঁল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশুনা করতো। এ ব্যাপারে ওই ছাত্রের চাচা গয়ড়া গ্রামের আব্দার আলীর পুত্র আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন, যার নং- ৪৭৩, তারিখ- ১১/৮/২০২০। নিখোঁজ ছাত্রের পিতা মালয়েশিয়া থাকায় তার চাচা মিন্টু এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ইমামুল গত ৯ আগস্ট বেলা আনুুমানিক ১১টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি। কোন সহৃদয় ব্যক্তি ইমামুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজের চাচা আরিফ হোসেন মিন্টু।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ