সব
facebook apsnews24.com
আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। - APSNews24.Com

আজ শ্রীকৃষ্ণের জন্মদিন।

আজ শ্রীকৃষ্ণের জন্মদিন।

পটুয়াখালী প্রতিনিধিঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ মঙ্গলবার। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করবে।

হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

আজ সরকারি ছুটির দিন। দিনটি উদ্‌যাপন করতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বাসসের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, ‘এ দেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার।’

দিনটি উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল এক বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • 36
    Shares

আপনার মতামত লিখুন :

ফজরের ওয়াক্তে মারার ইচ্ছা পূরণ যুবকের, ভাইরাল স্ট্যাটাসটি

ফজরের ওয়াক্তে মারার ইচ্ছা পূরণ যুবকের, ভাইরাল স্ট্যাটাসটি

কাতার-কায়রো নয় ঢাকা-কাতার রুটে ‘হিমালয় দেখেছেন’ আজহারী

কাতার-কায়রো নয় ঢাকা-কাতার রুটে ‘হিমালয় দেখেছেন’ আজহারী

দেওয়ানবাগী পীরের ইন্তেকাল

দেওয়ানবাগী পীরের ইন্তেকাল

পৃথিবীতে জান্নাতি ও জাহান্নামি মানুষের পরিচয়

পৃথিবীতে জান্নাতি ও জাহান্নামি মানুষের পরিচয়

হজ ও ওমরা এজেন্সির অপরাধ রোধ করতে হচ্ছে নতুন আইন

হজ ও ওমরা এজেন্সির অপরাধ রোধ করতে হচ্ছে নতুন আইন

কুসংস্কার পরিত্যাজ্য

কুসংস্কার পরিত্যাজ্য

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ