সব
facebook apsnews24.com
ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ - APSNews24.Com

ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ

ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ

বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের-ই বাংলা বাজার সংলগ্ন আয়রণ ব্রিজটি দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় বেহাল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান,শের-ই বাংলা বাজারের দক্ষিণ পাশের লঞ্চঘাটে যেতে ওই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে থাকে। বাজার সংলগ্ন ওই জনগুরুত্বপূর্ণ ব্রিজের মাঝের বেশিরভাগ অংশ ভেঙ্গে পড়ায় জনসাধারণকে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই এলাকার বেশিরভাগ কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠী সরকারি কলেজ,ফজিলা রহমান মহিলা কলেজ ও শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে অধ্যায়নরত। আবার এখানকার বেশিরভাগ পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে এবং বিয়ে সহ যেকোন অনুষ্ঠানে মার্কেট করতে সীমান্তবর্তী স্বরূপকাঠী,মিয়ারহাট ও ইন্দেরহাট বাজারে যাতায়াত করে থাকেন। লঞ্চেচড়ে ওইসব স্থানে যেতে তাদেরকে এ ব্রিজটির ওপর দিয়েই লঞ্চ টার্মিনালে যেতে হয়। বর্তমানে ব্রিজটির অবস্থা এতই নাজুক হয়ে পড়েছে যে তার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তারা উদয়কাঠি ইউনিয়নের কৃতি সন্তান স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের কাছে দূর্ঘটনা ও দূর্ভোগ এড়াতে অবিলম্বে ব্রিজটি ভেঙ্গে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন জানান,খুব শীঘ্রই ব্রিজটি জনসাধারণের জন্য চলাচলের উপযোগী করে তোলা হবে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ