সব
facebook apsnews24.com
প্রধান বিচারপতির বেঞ্চ গঠন: বুধবার থেকে শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা - APSNews24.Com

প্রধান বিচারপতির বেঞ্চ গঠন: বুধবার থেকে শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা

প্রধান বিচারপতির বেঞ্চ গঠন: বুধবার থেকে শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা

আগামী বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনায় সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছে প্রধান বিচারপতি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ৫ মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম শুরু হচ্ছে বুধবার।

শারীরিক উপস্থিতি ও শারীরিক উপস্থিতি ছাড়া উভয়ভাবেই বিচার কার্যক্রম পরিচালনা করা হবে হাইকোর্টে।

গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে আয়োজিত সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায় বিচারপতিগন মতামত প্রকাশ করেন।

সে আলোকে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল বিচার কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ গঠন করে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক উপস্থিতির মাধ্যমে আগামী ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে নিয়মিত বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনায় ১৮ বেঞ্চ সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক উপস্থিতি ছাড়া ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাইকোর্টের ৩৫ বেঞ্চে প্র্যাকটিস নির্দেশনা মেনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৩৫ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বাসস

  • 35
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ