সব
facebook apsnews24.com
কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ'র আত্মহত্যা - APSNews24.Com

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ’র আত্মহত্যা

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ’র আত্মহত্যা

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কালিগঞ্জে মরিয়ম খাতুন ময়না (১৯) নামের এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী ও তার পরিবারের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের আব্দুস সেলিমের স্ত্রী। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক জিয়ারাত আলী ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে। এসময় তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে লাশটি ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গত ৮ মাস আগে একই উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মরিয়ম খাতুন ময়নার সাথে আব্দুস সেলিম বিবাহ হয়। সেই থেকে তারা সুখের সংসার করতে থাকে। তাছাড়া গৃহবধূর বাবা মেয়ের সুখের জন্য জামাইকে পাঁকা টিন সেড ঘর নির্মান করে দেয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তরকারি কাটা রেখে সকলের অজান্তে গৃহবধু ঘরে গিয়ে নিজের ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে ঐ গৃহবধূ আত্মহত্যা করেছে তাহার কারণ জানা যায়নি।

গৃহবধূ’র স্বজনরা জানান, সে কি কারণে আত্মহত্যা করেছে আমরা বলতে পারবো না, তবে এ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ২৪, তারিখ ০৮/০৮/২০২০ইং-

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধে মৃত্যুও ঘটতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ