সব
facebook apsnews24.com
ওসি প্রদীপের ড্রয়ারে ইয়াবা ও মাসোহারার তালিকা - APSNews24.Com

ওসি প্রদীপের ড্রয়ারে ইয়াবা ও মাসোহারার তালিকা

ওসি প্রদীপের ড্রয়ারে ইয়াবা ও মাসোহারার তালিকা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস। ফাইল ছবি

এপিএস নিউজ ডেস্কঃ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের টেকনাফ থানার অফিসকক্ষে গত শুক্রবার অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল।

এ সময় তার সাবেক কর্মস্থলের অফিসকক্ষের টেবিলের ড্রয়ার থেকে ইয়াবা বড়ি এবং মাসোহারা গ্রহণ ও প্রদানের একটি তালিকা উদ্ধার করে। ওই তালিকা জব্দ করা হয়েছে। তালিকাটি এখন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ থানার শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় সিনহার বড় বোন ৯ পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই মামলায় গত বৃহস্পতিবার ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের আদালত। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। আজ রবিবার তাদের রিমান্ডে নেবে মামলাটির তদন্ত সংস্থা র‌্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত তদন্তের অংশ হিসেবে প্রদীপের অফিসকক্ষে তল্লাশি চালানো।

হয়। সেখানেই পাওয়া যায় ইয়াবা ও মাসোহারার একটি তালিকা। কথিত ক্রসফায়ার বাণিজ্যসহ নানাভাবে আয় করা অর্থের একটি অংশ মাসোহারা হিসেবেও প্রভাবশালী ব্যক্তিদের দিতেন ওসি প্রদীপ। কিছু অপরাধী চক্রের কাছ থেকে তিনি নিজেও নিয়মিত মাসোহারা নিতেন। তালিকাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ধারণা, নিরপরাধ ব্যক্তিদের মাদক মামলায় ফাঁসাতে এসব ইয়াবা ব্যবহার করা হতো। চাহিদানুযায়ী টাকা না মিললেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার দেখানো হতো।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ