সব
facebook apsnews24.com
বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত - APSNews24.Com

বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত

বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টারঃ লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যের মধ্যে ১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তারাও আশঙ্কামুক্ত।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন সদস্য আহত হন। আহত ২১ জন নৌবাহিনী সদস্যের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যরাও আশঙ্কামুক্ত।

আইএসপিআর জানায়, আহতদের মধ্যে গুরুতর আহত হন নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন উর রশীদ। তিনিও বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে সেখানে নিয়োজিত যুদ্ধজাহাজ বিজয়ে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আহত ২১ সদস্যরা।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ইন্দোনেশিয়ার সাগরে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি

ইন্দোনেশিয়ার সাগরে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ