সব
facebook apsnews24.com
সেনা কর্মকর্তা সিনহা নিহত হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের - APSNews24.Com

সেনা কর্মকর্তা সিনহা নিহত হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের

সেনা কর্মকর্তা সিনহা নিহত হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় আজ বুধবার আদালতে মামলা করেছে পরিবার। পরে আদালত মামলাটি তদন্ত করার জন্য র‌্যাবের প্রতি নির্দেশ দিয়েছেন।

আজ দুপুরের দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নম্বর ৩-টেকনাফ) মামলাটি করা হয়। এতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ পুলিশের মোট নয়জনকে আসামি করা হয়।

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশিচৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬)। এ ঘটনার বিচার চেয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি গ্রহণ করেন। তিনি এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে সাত দিনের মধ্যে আদালতকে অভিহিত করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ