সব
facebook apsnews24.com
আদালতের সকল কার্যক্রম শুরু, মানতে হবে ১৪ নির্দেশনা - APSNews24.Com

আদালতের সকল কার্যক্রম শুরু, মানতে হবে ১৪ নির্দেশনা

আদালতের সকল কার্যক্রম শুরু, মানতে হবে ১৪ নির্দেশনা

বরিশাল ব্যুরোঃ আজ (৫ আগস্ট) থেকে আদালতের সকল কার্যক্রম শুরু। গত ৩০ জুলাই এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘অধস্তন সব দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনাল সমূহ ৫ আগস্ট বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ১৪টি নির্দেশনা মানতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ আগস্ট থেকে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে অনুযায়ী আদালত প্রাঙ্গণে এজলাস কক্ষে স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সবাইকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

দেশে করোনাকালে গত ২৬ মার্চের পরে দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। ৩০ মার্চের পরে সাধারণ ছুটি আর না বাড়লেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এর মধ্যে গত ৯ মে ভার্চুয়াল কোর্ট শুনানীর জন্য আদেশ জারীর পরে ১০ মে থেকে উচ্চ আদালতে এ কার্যক্রম শুরু করেন প্রধান বিচারপতি। এপর থেকে নিম্ন আদালত ভার্চুয়াল আদালতে জামিন শুনানী শুরু হয়।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

দেওয়ানী আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

পরিবেশ অধিদপ্তরের জনবল বাড়ানো প্রশ্নে হাইকোর্টের রুল

বিচারক থেকে ২কোটি ঘুষ দাবীর অভিযোগ রাজউক পরিচালকের বিরুদ্ধে

বিচারক থেকে ২কোটি ঘুষ দাবীর অভিযোগ রাজউক পরিচালকের বিরুদ্ধে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ