সব
facebook apsnews24.com
প্রাথমিকের সহকারী শিক্ষকরাই হতে পারবেন প্রধান শিক্ষক - APSNews24.Com

প্রাথমিকের সহকারী শিক্ষকরাই হতে পারবেন প্রধান শিক্ষক

প্রাথমিকের সহকারী শিক্ষকরাই হতে পারবেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে না। পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকের ৩৫ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন। কয়েকবছর ধরে বিসিএস থেকে নন ক্যাডারে এই নিয়োগ দেয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, পিএসসির কাছ থেকে আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।

তিনি আরো বলেন, আমরা এরইমধ্যে কর্ম কমিশনকে প্রধান শিক্ষক নিয়োগ না দিতে বলে দিয়েছি।

এজন্য ১৯৮৫ সালের প্রাথমিকের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দুটি বিধিমালার সমন্বয়ে একটি নতুন বিধিমালা করা হবে। এর আওতায় শিক্ষক ও সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ হবে।

শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত নিয়োগ বিধিমালার খসড়া করে একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের মধ্যেই খসড়াটি প্রস্তুত করা হবে।

  • 32
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ