সব
facebook apsnews24.com
১৫ আগস্ট পর্যন্ত সব রুটে ফ্লাইট বাতিল, তিন দেশ ছাড়া - APSNews24.Com

১৫ আগস্ট পর্যন্ত সব রুটে ফ্লাইট বাতিল, তিন দেশ ছাড়া

১৫ আগস্ট পর্যন্ত সব রুটে ফ্লাইট বাতিল, তিন দেশ ছাড়া

আবুধাবি, দুবাই ও যুক্তরাজ্য রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করেছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে বিমান।

সোমবার বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিমান।

অন্যদিকে কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান। গত ১ আগস্ট থেকে দেশটিতে ফ্লাইট চালু করা হবে বলে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

বিমানের ওয়েবসাইটে বলা হয়, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবত থাকবে। কুয়েতগামী বিমান যাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেলফ লাইন বা কল সেন্টার +৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে গতকাল ৩১টি দেশে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত। বাংলাদেশ ছাড়াও এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে কুয়েতের সঙ্গে। তালিকায় চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাক।

(এপিএস/০৪আগস্ট/পিটিআই/এনএস)

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ