সব
facebook apsnews24.com
সিটি কর্পোরেশনগুলো বর্জ্য ব্যবস্থাপনায় সফল : এলজিআরডি মন্ত্রী - APSNews24.Com

সিটি কর্পোরেশনগুলো বর্জ্য ব্যবস্থাপনায় সফল : এলজিআরডি মন্ত্রী

সিটি কর্পোরেশনগুলো বর্জ্য ব্যবস্থাপনায় সফল : এলজিআরডি মন্ত্রী

এপিএস নিউজ ডেস্ক

এবার কোরবানি মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের সিটি কর্পোরেশনগুলো আন্তরিক পদক্ষেপ গ্রহণ করায় বর্জ্য ব্যবস্থাপনায় সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

সোমবার ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে গনমাধ্যমকে তিনি একথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলো কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। সে কারণে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে। 

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ কমাতে দেশের মানুষকে সচেতনতার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

ঢাকার খালগুলো সংস্কারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এবার বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ঢাকা শহরে কিছু সময় পানি জমলে তা খুব বেশি স্থায়ী হয়নি। সময়ের ব্যবধানে তা নেমে গেছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে লকডাউনের কারণে অনেক কাজ বিঘ্নিত হয়েছে। 

ঢাকার ড্রেনেজ ব্যবস্থাকে ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা সিটি করপোরেশনকে দিতে পারলেও আশা খুশি হবে। তবে সিটি কর্পোরেশনের সক্ষমতা আছে কিনা তা যাচাইয়ের পর এই ড্রেনেজ ব্যবস্থাকে সিটি কর্পোরেশনের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী। সূত্রঃ কালের কন্ঠ।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ