সব
facebook apsnews24.com
লাইকি 'তারকা' অপু ভাই আটক - APSNews24.Com

লাইকি ‘তারকা’ অপু ভাই আটক

লাইকি ‘তারকা’ অপু ভাই আটক

পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে লাইকি তারকা ‘অপু ভাই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আদিল হোসেন।

সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী।

আদিল হোসেন বলেন, রোববার উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক করছিলেন অপু ও তার বাহিনী। এসময় পথচারীদের মধ্যে একজন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তুলে। আজ সোমবার হত্যা চেষ্টার মামলা হলে অপুকে উত্তরা থেকেই আটক করা হয়। 
উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আরও বলেন, বর্তমানে থানা হেফাজতেই আছেন তিনি।
তবে মামলাকারীর নাম বলতে পারেননি তিনি।

এদিকে পুলিশ যখন অপুকে আটক করছিল বেশ কয়েকজন অপুকে মারতে থাকে। এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেন। একজন কাঁচি দিয়ে অপুর চুল কাটার চেষ্টায়ও ছিলেন।

সম্প্রতি মামুন নামের আরেক লাইকি তারকার সঙ্গে মারপিটে জড়ান অপু ভাই। সেসব ভিডিও ভাইরাল হয়েছে।  

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

পরকীয়া করে সন্তানসহ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

পরকীয়া করে সন্তানসহ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

আসামী খালাসঃ মিথ বনাম বাস্তব অভিজ্ঞতা

আসামী খালাসঃ মিথ বনাম বাস্তব অভিজ্ঞতা

খাবার নস্ট নয়, যা শিখতে পারি প্রতিবেশি দেশ থেকে

খাবার নস্ট নয়, যা শিখতে পারি প্রতিবেশি দেশ থেকে

অন্তিম উপলব্ধি

অন্তিম উপলব্ধি

একটি প্রতিবাদ একটি সমাজ বদলে দিতে পারে

একটি প্রতিবাদ একটি সমাজ বদলে দিতে পারে

ঝুঁকি বিবেচনায় বিচারকরা রাষ্ট্রের সবচে নিরাপত্তাহীন অংশ

ঝুঁকি বিবেচনায় বিচারকরা রাষ্ট্রের সবচে নিরাপত্তাহীন অংশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ