সব
facebook apsnews24.com
সড়কে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীবাহী যানবাহনের চাপ - APSNews24.Com

সড়কে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীবাহী যানবাহনের চাপ

সড়কে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীবাহী যানবাহনের চাপ

দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ ফেরত যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকারের চাপ বাড়ছে দেশের বিভিন্ন মহাসড়কে।

আজ সোমবার সকাল থেকেই যানবাহনের চাপ দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

তবে ঢাকা ফেরত যানবাহনগুলো যেন মহাসড়কে যানজটের সৃষ্টি করতে না পারে সেজন্য বেশ কিছু স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে রাস্তাঘাটে কিছুটা যানবাহন বেড়েছে। অনেকেই অবশ্য আরও কয়েকদিন থেকে রাজধানীতে ফিরবেন।

সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। পোশাক শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও অনেকে এবার বাড়ি যেতে পারেননি।

সরকারি নিষেধাজ্ঞা না মেনে পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়েছেন অনেকেই। তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চিরচেনা রূপে ফিরবে রাজধানী।

এদিকে বেপরোয়া যানবাহনের কারণে কয়েকটি মহাসড়কে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

মঙ্গলবার জানাজা অনুষ্ঠিত হয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

বাংলাদেশে লাখ টন চাল রপ্তানির আগ্রহ মিয়ানমারের

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

এক স্কুলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না শিক্ষকরা

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ