শুভেচ্ছা বার্তায় শওকত খাঁন বলেন, ঈদ মুসলিম জীবনে শুধু মাত্র আনন্দ বিনোদনের বিষয়ই নয়, ঈদের সাথে জড়িয়ে আছে পবিত্র চেতনা ও দায়িত্ববোধ। ঈদুল আযহার প্রধান বিষয় হলো ত্যাগ ও কুরবানী। আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা ত্যাগ ও কুরবানীর মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা পালন করে থাকি। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি, ধর্ম, নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
সেই সাথে তিনি করোনাকালে সবাইকে ধৈর্য ধারন করে করোনা সতর্কতা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে এবং সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে আতাইকুলা ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।


