সব
facebook apsnews24.com
ঈদের শুভেচ্ছা জানিয়েছন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী - APSNews24.Com

ঈদের শুভেচ্ছা জানিয়েছন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী

ঈদের শুভেচ্ছা জানিয়েছন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী

জি.এম. শিমুল রাঙ্গাবালীঃ ১১৪ পটুয়াখালী ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সন্মানিত সদস্য জননেতা জনাব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান (মহিব) ভাই এর পক্ষ থেকে রাঙ্গাবালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কামরুজ্জামান শিবলী।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার পবিত্র ঈদুল আযাহা এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে ধনী, গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেই। তাই ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল জঙ্গি, মাদক, হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরো বলেন, পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। পবিত্র ঈদের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করি। ঈদ মোবারক।

  • 280
    Shares

আপনার মতামত লিখুন :

নিজের লিভার দিয়ে মাকে বাঁচালেন বংলাদেশের ছাত্র!

নিজের লিভার দিয়ে মাকে বাঁচালেন বংলাদেশের ছাত্র!

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ