সব
facebook apsnews24.com
কৃষ্ণনগরে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ, ১জন নিহত - APSNews24.Com

কৃষ্ণনগরে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ, ১জন নিহত

কৃষ্ণনগরে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ, ১জন নিহত

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টা কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত ইমান আলী গাজীর স্ত্রী আমেনা বিবি (৭০) নিহত হয়েছে।
নিহতর বসত ভিটার সামনে তার প্রতিবেশী মৃত ইসমাইল গাজীর পুত্রদের সাথে জমির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সে সূত্রে ধরে বিরোদী সীমানায় পরিকল্পিত ভাবে ইসমাইলের পুত্ররা ইটের ঘর নির্মাণ করছিল। এমন সময় নিহতর ছেলে আঃ রউফ প্রতিপক্ষদেরকে ঘর নির্মাণে বাধা দিয়ে সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে বললে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।সংঘর্ষে নিহত আমেনা বিবির ২ ছেলে আঃ রউফ (৩০) ও আঃ রহিম গাজী (৩৫) আহত হয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে নিহতর জেষ্ঠ্য পুত্র অহেদ আলী গাজী বলেন, আমাদের জমিতে আমার চাচাতো ভাইয়েরা জোর পূর্বক পাকা ঘর নির্মাণ করছিল। তখন আমার ভাই রউফ তাদেরকে তাদের সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে বললে মৃত ইসমাইল গাজীর ছেলে দিদার গাজী (৪৫), মোসলেম গাজী (৩৫), এশার গাজী (৩৫), এশারের স্ত্রী রিজিয়া (৩০), মোসলেম গাজীর স্ত্রী ফাতেমা (৩৩) বাঁশের লাঠি, কুড়াল, হাতুড়ি, কোদাল সহ দেশিয় অস্ত্র দিয়ে আমার ভাই আঃ রউফ এর উপর হামলা করে এলোপাতাড়ি মারতে থাকে। তখন আমার মা আমেনা বিবি ছোট ভাইকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তারা আমার মায়ের উপর ইট, লাঠিসোটা দেশিয় অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলে।

এবিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীরা তাদের চাচীকে এলোপাতাড়ি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এবিষয়ে মামলা প্রক্রিয়া চলছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হলেই গ্রেফতারে সাড়াশি অভিযান চলবে এবং নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ