সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে আবাসিক হোটেলে যুবতীকে গণধর্ষণ, ৫ ধর্ষক আটক - APSNews24.Com

পটুয়াখালীতে আবাসিক হোটেলে যুবতীকে গণধর্ষণ, ৫ ধর্ষক আটক

পটুয়াখালীতে আবাসিক হোটেলে যুবতীকে গণধর্ষণ, ৫ ধর্ষক আটক

উমাইর হোসেন, গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের সৈকত মহল নামের একটি আবাসিক হোটেলে বুধবার রাতে এক যুবতীকে গণধর্ষনের ঘটনায় গলাচিপা থানা পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার ও ধর্ষিতা যুবতীকে উদ্ধার করেছে।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ওই ৫ ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিম যুবতী বাদি হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেছে।

পুলিশ জানায়, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ১৯ বছরের এক যুবতী বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে রাত হওয়ার কারনে ওই যুবতী গলাচিপা শহরের আবাসিক সৈকত মহল হোটেলে রাত যাপন করে।

পূর্ব পরিচিত শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন ডাক্তার (৪৫) ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ওই যুবতীকে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পালা ক্রমে ধর্ষন করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টায় সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে শহিদুলসহ ৫ ধর্ষককে আটক এবং যুবতীকে উদ্ধার করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ৫ ধর্ষককে প্রেফতার এবং ধর্ষনের শিকার যুবতীকে উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে আসামীদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেছে। মামলা তদন্তের স্বার্থে আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিঁনি।

  • 46
    Shares

আপনার মতামত লিখুন :

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ