সব
facebook apsnews24.com
চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে - APSNews24.Com

চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে নদীতে প্রবল স্রোতের কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়। এ সময় তিন শতাধিক প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সাড়ে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।

ঘাট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলকারী ফেরিগুলো মেরামত করে সম্পূর্ণ উপযোগী করে তোলা হয়। কিন্তু বর্তমানে নদীর প্রবল স্রোতের কারণে ফেরিগুলো মূল চ্যানেল থেকে কয়েক কিলোমিটার ঘুরে পাড়ি দিতে হচ্ছে। এ কারণে দ্বিগুণ সময় লাগছে পারাপারে। এতে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এতে সকালের দিকে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ছোট গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসি, আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাসের তুলনায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি রয়েছে। নদীতে প্রবল স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাঘাত ঘটছে। পারপারে দ্বিগুণ সময় লাগছে। ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোনা- গিয়াস উদ্দিন বেপারি

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ