আহম্মেদ কাওসার (ইবু), পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় আজ (৩০/০৭/২০২০) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত ১০১৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩০ জন, বলে জানান জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরী। তিনি আরো বলেন.. ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৬১৮ জন এবং আইসোলেশনে আছেন ৩৬৮ জন।
উল্লেখ্য গত ঈদ-উল-ফিতরের পূর্ব পর্যন্ত পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি স্থিতিশীল ছিল। কিন্তু ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় মানুষের আগমনের কারণে করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি ঘটে। ঠিক একইভাবে আসন্ন ঈদ-উল-আযহার সময়ও জেলায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পটুয়াখালী জেলার সম্মানিত নাগরিকবৃন্দকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।


