সব
facebook apsnews24.com
বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত - APSNews24.Com

বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত

বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে যশোর বেনাপোল কাগজপুকুর গ্রামে ৷ বুধবার (২৯ জুলাই) সকালে ছোট ভাই আমজাদ হোসেন মিশার ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন । নিহত রাসেল ইদ্রিস আলীর পুত্র। ছোট ভাই আমজাদ হোসেন কে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি চাকু সহ আটক করেছে থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বুধবার সকাল ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয় । একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেল কে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।

ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় । পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকু সহ তাকে আটক করেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয় । থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

নিজের লিভার দিয়ে মাকে বাঁচালেন বংলাদেশের ছাত্র!

নিজের লিভার দিয়ে মাকে বাঁচালেন বংলাদেশের ছাত্র!

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ