সব
facebook apsnews24.com
প্রতিবন্ধীদের রাষ্টীয়ভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার- এমপি শাহে আলম - APSNews24.Com

প্রতিবন্ধীদের রাষ্টীয়ভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার– এমপি শাহে আলম

প্রতিবন্ধীদের রাষ্টীয়ভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার– এমপি শাহে আলম

তালহা জাহিদঃ প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে নগদ টাকা ও অসহায় শিশু পরিবারের শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে পৃথক এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ। এছাড়াও বানারীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ৫০ জন প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ’র মাঝে সমাজকল্যান পরিষদের উদ্যোগে নগদ এক হাজার টাকা ও শিশু পরিবারে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বরিশাল-০২ আসনের আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এ নগদ টাকা ও প্রধানমন্ত্রীর পক্ষে শিশু খাদ্য বিতরণ করেণ। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা পরিবার বা সমাজের বোঝা নয়। তাদেরকে রাষ্টীয়ভাবে প্রতিষ্ঠার জন্য ভাতা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে সুযোগ সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • 41
    Shares

আপনার মতামত লিখুন :

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

বার কাউন্সিলের বর্তমান রুপ যেন বেকার তৈরির কারখানা

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ