সব
facebook apsnews24.com
কলাপাড়ায় গরু হাটে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ - APSNews24.Com

কলাপাড়ায় গরু হাটে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ

কলাপাড়ায় গরু হাটে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ

বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর কলাপাড়ায় গরু হাটে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের উদ্দোগে পুলিশ মো. আলামিন (২৫) ও মো.মাসুম সর্দার (২০) নামের দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে।

মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আদালতে সোপর্দ করে কলাপাড়া থানা পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে বাদী হয়ে কলাপাড়া পৌর ছাত্রলীগ সম্পাদক মো: জুয়েল রানাসহ ৬ জনের নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত চাঁদাবাজ আলামিন উপজেলার নাচনাপাড়া এলাকার মো. হেলাল মুন্সির ছেলে এবং মাসুম সরদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর এলাকার মো. সিদ্দিক সরদারের ছেলে।

জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে স্থানীয় জনসাধারন পৌরছাত্রলীগ সম্পাদক জুয়েল রানা ও তার ক্যাডারদের হাতে বেশ কিছুদিন ধরে চাঁদাবাজীর শিকার হচ্ছিল। জনসাধারন তাদের গবাদিপশু বাজারে এনে কেনা-বেঁচা করতে গেলে পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল ও তার সহযোগীদের চাঁদা দিতে বাধ্য করতো। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার কলাপাড়া থানা পুলিশ পাখীমারা বাজারে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে উত্তোলনকৃত চাঁদার টাকাসহ হাতে নাতে আটক করে। এসময় ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, ’পাখীমারা বাজার উপজেলা প্রশাসন থেকে কোন ইজারা দেয়া না হলেও ছাত্রলীগ নেতা জুয়েল ও তার সহযোগীরা জনসাধারনের কাছ থেকে গরু প্রতি নূন্যতম ১ হাজার ও ছাগল প্রতি ৫শ’ টাকা হারে বলপূর্বক আদায় করতে থাকে। দাবীকৃত টাকা না পেলে জনসাধারনকে ভয় ভীতি প্রদর্শন করে। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বাজার থেকে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয়েছে। তবে উত্তোলনকৃত চাঁদার বেশীর ভাগ টাকা নিয়ে জুয়েল ও তার অপর ক’সহযোগী সটকে পড়তে সক্ষম হয়। ’

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ’পাখিমারা বাজারে কোন ইজারা নেই। এ হাট থেকে খাজনা আদায়ের নামে চাঁদা আদায়ে জনসাধারন বিড়ম্বনার শিকার হওয়ায় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।’ এরআগে কলাপাড়া থানা পুলিশ ২০১৯ সালের ১৬ মার্চ পৌরশহরের হোটেল রুবানের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জুয়েল’র নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এছাড়া জুয়েলের নামে ছাত্রলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

  • 11
    Shares

আপনার মতামত লিখুন :

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ