সব
facebook apsnews24.com
জঙ্গীদের মেরুদন্ড ভাঙ্গা, ওরা সুসংগঠিত নয় : বরিশাল রেঞ্জ ডিআইজি - APSNews24.Com

জঙ্গীদের মেরুদন্ড ভাঙ্গা, ওরা সুসংগঠিত নয় : বরিশাল রেঞ্জ ডিআইজি

জঙ্গীদের মেরুদন্ড ভাঙ্গা, ওরা সুসংগঠিত নয় : বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল ব্যুরোঃ বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বলেছেন, সারাদেশে জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে তারা আর এ দেশে মাথা চারা দিয়ে উঠতে পাবে না। তারা এখন আর সুসংগঠিত নয়। তারপরও জঙ্গিরা যেন কোন ভাবেই একত্রে সংগঠিত হতে না পারে সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এব্যাপারে বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের ইতি মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বত্র কঠোর নজরদারী করে যাচ্ছে, ওদের আর কিছু করার ক্ষমতা নেই পুলিশ বাহিনীর সামনে। সোমবার (২৮ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশাল পুলিশ লাইনস্থ কমপাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচি ও ঝালকাঠি পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন শেষে জঙ্গিদের সুসংগঠিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

অপরদিকে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার পুলিশের প্রতিপাদ্য এ শ্লোগান নিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বরিশাল বিভাগের ৬ জেলাসহ বিভিন্ন উপজেলার থানা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১২ ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করার পাশাপাশি বরিশাল জেলার ১০ থানা এলাকা কমপাউন্ডে ২ হাজার ফলজসহ ঔষধি চারা রোপন করা হবে বলে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহিউল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেন সহ বিভিন্ন জেলার বিভিন্ন পুশি কর্মকর্তা।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি অপারেশন্স-১) সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়। চিঠিতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে গঠিত নব্য জেএমবি বাংলাদেশে হত্যাকাণ্ড, নাশকতা অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ডিআইজি শফিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ সব সময়ই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার। জঙ্গিদের মূলৎপাটন করা হয়েছে। তারপরও টুকিটাকি যে তথ্যগুলো আমাদের কাছে আসে সে অনুযায়ী আমরা বরিশাল বিভাগের সব জায়গায়ই সচেতন রয়েছি, সতর্ক রয়েছি।

বৃক্ষরোপন প্রসঙ্গে তিনি বলেন, গাছ পরিবেশের বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বেশি করে ফলদ গাছ লাগালে পুষ্টির ঘাটতি কমবে। ওষধি গাছ লাগালে প্রকৃতিক সুরক্ষা পাওয়া যাবে। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। ঝালকাঠিতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, কাজী মো. সোয়াইব, এমএম মাহমুদ হাসান, গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 31
    Shares

আপনার মতামত লিখুন :

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

মুজিববর্ষঃ সীমান্ত বহুমুখী সমবায় সমিতি’র শীতবস্ত্র কম্বল বিতরণ

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

উজিরপুর পৌর নির্বাচনে নৌকা’র উঠান বৈঠকে জনজোয়ার

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ