মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে এমপি শামীম ব্যক্তিগত উদ্যোগে নৌকা যোগে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
মঙ্গলবার উপজেলার হরিপুর ইউনিয়নের বোচাগাড়ি,রাঘবের চর, গুচ্ছ গ্রাম,চর চরিতাবাড়ি, কানি চরিতাবাড়ি, কারেন্ট বাজার, মোল্লারপাড়াসহ বিভিন্ন চরাঞ্চলে ১ হাজার বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, উপজেলা কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭ ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


