আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” শ্লোগান কে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে চন্দনপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ২৬ জুলাই রবিবার বিকেলে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)শেখ মুনীর উল গীয়াস।
সে সময় পুলিশ বিভাগের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলরগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে বিট পুলিশিং এর উদ্বোধন করা হবে।অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগনের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম চালু করা হয়েছে জনগণ দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এটি চালু করা হলো বিট পুলিশিং এ দায়িত্বরত অফিসার এস আই মোঃইস্রাফিল হোসেন চন্দনপুর ইউনিয়ন এর সকল প্রকার সেবা প্রদান করবেন ।
এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, মাদক, সহিংসতা সহ সব ধরণের অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবেন । অর্থাত বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌছে যাবে পুলিশের সেবা।


