সব
facebook apsnews24.com
কুড়িগ্রামে ২৪টি স্থানে নদী ভাঙ্গন প্রতিরোধে ডাম্পিংয়ের কাজ অব্যাহত - APSNews24.Com

কুড়িগ্রামে ২৪টি স্থানে নদী ভাঙ্গন প্রতিরোধে ডাম্পিংয়ের কাজ অব্যাহত

কুড়িগ্রামে ২৪টি  স্থানে নদী ভাঙ্গন প্রতিরোধে ডাম্পিংয়ের কাজ অব্যাহত

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্যা শুরু হবার পর ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধ কুমার নদীর অববাহিকার ৩৫টি স্থান ভাঙ্গন প্রবণ হয়ে উঠেছে। এরমধ্যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বালূ ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ২৪টি স্থানে জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

সুত্রটি জানায়- কুড়িগ্রামে ভাঙ্গন প্রবণ ৩৫টি এলাকার মধ্যে উল্লেখযোগ্য ভাঙ্গন প্রবণ এলাকাগুলি হচ্ছে- তিস্তা নদীর অববাহিকায় বিদ্যানন্দ, কালীরহাট, গাবুর হেলান, গুনাইগাছ, বজরা ও কশিমবাজার; ধরলা নদীর অববাহিকায় মোগলবাসা, জয়কুমার, বাংটুরঘাট, সারডোব ও কালোয়া; ব্রহ্মপুত্র নদের অববাহিকায় কাচকোল, ফকিরের হাট, কর্ত্তিমারী ও সাহেরব আলগা; দুধ কুমার নদীর অববাহিকায় নুন খাওয়া, খেলার ভিটা ও মুড়িয়ার বাজার।    

সুত্র আরো জানায়- বর্তমানে নদীতে পানি বেশি থাকায় ভাঙ্গনের তীব্রতা খানিকটা কম রয়েছে। নদীর পানি কমে যাবার সাথে সাথে নদীতে ¯্রােতের তীব্রতা বাড়বে আর তখনই নদী ভাঙ্গন প্রকট আকার ধারণ করবে। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে বন্যা, করোনা এবং অর্থ ছাড় না হবার কারণে ৩শ’ ২ কোটি টাকা ব্যয়ে চিলমারী থেকে উলিপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের এপারে তীর সংরক্ষণের কাজ এবং ৪শ ৭৯ কোটি টাকা ব্যয়ে রৌমারী থেকে রাজিবপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপারে নদীর তীর সংরক্ষণের কাজ স্থবির হয়ে পড়েছে। দু’টি প্রকল্পে ৭০ কোটি টাকার কাজ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক টাকাও ছাড় হয়নি। ফলে সংশ্লিষ্ট ঠিকাদারদের মাথায় হাত পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলামের সাথে বন্যা ও নদী ভাঙ্গন সম্পর্কে কথা হলে তিনি সাংবাদিকদের জানান- এবারের বন্যার গতি প্রকৃতি একটু অন্যরকম। বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষনিক নজরদারী রেখেছি এবং নদী ভাঙ্গন প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে বড় সমস্য হয়ে দাড়িয়েছে অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়টি। ৭শ’ ৮১ কোটি টাকার দু’টি বৃহত্তম প্রকল্পের বিপরীতে ৬৫ কোটি টাকা ছাড়ের আশ্বাস পেয়ে আমি ঠিকাদারদের মাধ্যমে ৭০ কোটি টাকার কাজ করিয়ে নিয়েছি। সেখানে ৬৫ পয়সাও ছাড় পাইনি। এসব বিষয় নিয়ে দারুন বিব্রতকর পরিস্থিতির মুখে রয়েছি।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ