মিজানুর রহমান,জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৬ জুলাই গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গাড়াডোব গ্রাম উন্নয়ন দলের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় বৃক্ষরোপন ও কর্মসূচি বাস্তবায়নে আলোচনা ও ৩৫টি পরিবারের মাঝে লেবু গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন দলের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামি ৩ মাসের মধ্যে গ্রাম উন্নয়ন দলের উদ্দোগে ১০০০ টি বৃক্ষরোপন করা হবে।অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আম্বিয়া।


