নাগরিক নারী ঐক্য মেহেরপুরের আহবায়ক মলিনা জামান
মিজানুর রহমান, জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ
বিশ্বজুড়ে মহামারী করোনার ভয়াল থাবায় মানুষ আজ দিশেহারা, অসহায়,খেটে খাওয়া মানুষের জন্য জীবনযাত্রার ব্যায়ভার বহন করা অসাধ্য প্রায়।এমনি সময়ে মেহেরপুরের খেটে খাওয়া ও অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন নাগরিক ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান সোহেল এবং নাগরিক নারী ঐক্য মেহেরপুরের আহবায়ক মলিনা জামান। নাগরিক ঐক্যের আহবায়ক মনিরুজ্জমান এজন্য সমাজের বিত্তবান লোকদের অসহায়দের পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।
এক বিবৃতিতে নাগরিক নারী ঐক্য মেহেরপুরের আহবায়ক বলেন, করোনা ভাইরাসের কারনে আজ মানুষ অসহায় হয়ে গেছে,কাজ করতে পারছে না, এর মধ্যে আবার বন্যায় ঘরবাড়ি থেকে অন্য জায়গায় আশ্রয় নিয়ে আছে, খাদ্য সামগ্রী ঠিকভাবে পাচ্ছে না। আবার সামনে ঈদুল আজহা, সবকিছু বিবেচনা করে অসহায়দের পাশে দাড়ানোর জন্য নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে ত্রান তহবিল গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন দেশের বিত্তবান মানুষের কাছে ও প্রবাসীদের কাছে আহবান করছি আপনারা এ ত্রান তহবিলে আর্থিক সহায়তা প্রদান করবেন। ত্রান তহবিলের জন্য দুটি বিকাশ নাম্বার হল ০১৮৬২৭৩৭৮৯২ এবং ০১৭২৩৪০৪৬১২, যারা অসহায়দের মানুষদের জন্য আর্থিক সহায়তা দিতে চান তারা উক্ত দুটি নম্বরে যোগাযোগ করতে পারেন।


