সব
facebook apsnews24.com
বিএমপি পুলিশ উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন - APSNews24.Com

বিএমপি পুলিশ উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

বিএমপি পুলিশ উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ সাধারন জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।জনগনের কাছে পুলিশি সেবা পৌঁছে দিয়ে যে সুনাম অর্জন করেছে, এ সুনামকে কাজে লাগাতে হবে। সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি সেবা দিতে হবে। জনগনের পুলিশে পরিনত হতে হবে।এ সময় তিনি আরও বলেন, দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। নিজেরা মাদক মুক্ত হয়ে সমাজ থেকে মাদককে চির বিদায় জানাতে হবে।সকল প্রকার অন্যায় অপরাধ তথা দুর্নীতি থেকে পুলিশকে মুক্ত থাকতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদক, দুর্নীতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতার বিরুদ্ধে কাজ করলে এদেশটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

পরে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সাথে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) সম্পন্ন হয়েছে। এ চুক্তির মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের আগামী ১ বছরের কর্মপরিকল্পনা বিএমপি কমিশনারের হাতে হস্তান্তর করা হয়।এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য।সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য।

আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ জুলফিকার আলি হায়দার,উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোক্তার হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ মনজুর রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান প্রমুখ।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ