ডিবি হেফাজতে আসামি দবির উদ্দিন ও আব্দুল হামিদ
মিজানুর রহমান, জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে মোঃ দবির উদ্দিন (৩২) ও মোঃ আব্দুল হামিদ (২৩) নামে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামি মোঃ দবির উদ্দিন মেহেরপুর জেলার গাংনী থানার জুগিন্দা পশ্চিম পাড়ার মোঃ জাদু মন্ডলের ছেলে এবং আসামি আব্দুল হামিদ একই থানার গাড়াডোব জলি বিল পাড়ার মোঃ আবু ইউসুফের ছেলে ।আজ শনিবার ২৫ জুলাই বিকাল ৫টার দিকে এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির একটি টিম গাংনী থানার জুগিন্দা এলাকায় অভিযান চালিয়ে আসামিদেরকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। ডিবির ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক এসআই অজয় কুমার কুন্ডু এসআই এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


