সব
facebook apsnews24.com
উজিরপুরে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার - APSNews24.Com

উজিরপুরে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

উজিরপুরে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

তালহা জাহিদঃ বরিশালের উজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী সোহেল ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়- উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে এসআই মিজানুর রহমান, এএসআই বিল্লাল হোসেন, মহিউদ্দিনসহ একদল চৌকস পুলিশ ব্যপক অভিযান চালিয়ে উপজেলার বামরাইল ফিসারী রোডস্থ উঃমোড়াকাঠী নামক এলাকায় সাইফুল শেখের দোকান থেকে ১ শত পিস ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেফতার করেছে। এসময় বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের উঃমোড়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল ফরাজী(৩৮), কালিহাতা গ্রামের সান্টু হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২৪)। অভিযান চলাকালীন সময় সানুহার এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ পালিয়ে যায়।উল্লেখ্য- অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মাদক ব্যবসায়ীদের গ্রফতার করে জেল হাজতে প্রেরন করায় উজিরপুর মডেল থানার ওসি সহ সকল পুলিশকে সাধুবাদ জানান এলাকাবাসী।

সচেতন মহল আরো দাবী করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের গডফাদারদের দ্রুত গ্রেফতার পুর্বক দূষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক। তাহলেই এলাকা মাদক মুক্ত হবে এবং যুব সমাজ মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাবে।ওসি মোঃ জিয়াউল আহসান জানান, মাদকের ব্যপারে কোন ছাড় নেই।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় মামলা নেয়া হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

  • 103
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ