সব
facebook apsnews24.com
আমাদের ছোট শান - APSNews24.Com

আমাদের ছোট শান

আমাদের ছোট শান

মোঃ আনিসুর রহমান আগুন

আমার পরম আদরের ছোট ভাই শান,
সারাদিন একেক সময় তার একেক বাহান।
আমার নয়ণ মণি কলিজার টুকরো সে,
চোখে চোখে রাখি তারে বড় ভালবেসে।
দুষ্টামীতে ভাইটি আমার মোটামুটি সেরা,
তার সাথে যায়না পারা কথা কাটার জেরা।
সারাদিন এটা ভাঙ্গে সেটা ভাঙ্গে এইত তার খেলা,
এতটুকুও করিনা মোরা তার পরে অবহেলা।
ঘরের জিনিসপাতি এলোমেলো করে সদা সদা,
কারও সে একদম শুনতে চায় না কথা।
চকলেট আইসক্রিম খেতে শান বড় ভালবাসে,
তার টিভিতে কার্টুন দেখার সখ বারমাসে।
ভাত খেতে বললেই সিনান মন করে ভার,
না দেখলে বুঝবেন না কি দুষ্টামী তার।
ভাল নাম তার সিনান মাহমুদ শান,
তৃতীয় শ্রেণিতে পড়ে সে ভাইটি আমার জান।
বয়েস কি আর হবে আটের মাঝামাঝি,
এই বয়সে সে কি করে হল এত বড় পাঁজি!
মাঝে মাঝে বেশ অবাক হয়ে পড়ি আমি,
আহা! কেন করে সে বল এতটা দুষ্টামী!
সবার মাথার মুকুট আমাদের ছোট শান,
তাই ত তারে করে রেখেছি আসমানের চান।
সকলে দোয়া করবেন আমার ভাইয়ের তরে,
বড় হয়ে সে যেন সবার মুখ উজ্জ্বল করে।

(উৎস্বর্গ-ফাইজা মাহমুদ ফিজা কে)

মোঃ আনিসুর রহমান আগুন
সাংবাদিক ও কবি।

  • 59
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ