মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনুপযোগী হয়ে পড়েছে ৪০০ পরিবারের চলাচলের একমাত্র মিনি রাস্তাটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ২নং সোনারায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব বৈদনাথ গ্রামের মিনি কাঁচা রাস্তাটির বেহাল দশা। একটু বৃষ্টি হলেই রাস্তা টি কাদায় টইটম্বুর হয়ে পড়ে। আর এবার টানা বর্ষনের কারনে রাস্তা টি চলাচলের অত্যন্ত অনুপযোগী হয়ে পড়ছে। যার কারনে মানুষজন পরনের কাপড় হাটুর উপরে তুলে জুতো হাতে নিয়ে কোনো রকমে চলাফেরা করে জীবনযাপন করছে।
পথচারী রাজু মিয়া এ প্রতিনিধিকে জানান, রাস্তাটি কাদায় ভরে গেছে স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না। হাট-বাজার দোকান পাট করা এখানকার মানুষের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। একারণে এই এলাকার মানুষজন সাংসদ ব্যারীস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুদৃষ্টি কামনা করেছেন।


