সব
facebook apsnews24.com
উজিরপুরে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - APSNews24.Com

উজিরপুরে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজিরপুরে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালহা জাহিদ ॥ বরিশালের উজিরপুরে বিয়ের একদিন পূর্বে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী মিরাজ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসানের নির্দেশে ২৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশের এস.আই কামাল হোসেন, এ এস আই. বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, প্রদীপ কুমার, মামুন মিলে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের রুহুল আমিন তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী মিরাজ তালুকদার (২৭) কে নিজ বাড়ি থেকে তল্লাসি চালিয়ে ৫১পিস ইয়াবা ও নগদ ৬ হাজার ২শ ৮৩টাকাসহ তাকে গ্রেফতার করে।২৪ জুলাই এস,আই কামাল হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মিরাজ তালুকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে ওসি মোঃ জিয়াউল আহসান জানান, মিরাজ তালুকদারকে মাদকসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান উজিরপুরকে শতভাগ মাদকমুক্ত করতে আমাদের পুলিশের প্রতিনিয়ত মাদক অভিযান অব্যাহত রয়েছে। আমাদের মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের ব্যাপারে কোন সুপারিশ আমলে নেয়া হবে না।

  • 141
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ