সব
facebook apsnews24.com
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু - APSNews24.Com

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু

রামিম হাসান,ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সাংবাদিক, পুলিশের এসআইসহ চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান (৬২), ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর মাগুরার শ্রিপুর উপজেলার বদনপুর গ্রামের শরিফুল ইসলাম (৫৫), শহরের আরাপপুর খাঁ পাড়ার সিতাব উদ্দীন (১০৪) এবং আরাপপুর সিটি কলেজ পাড়ার এ কে এম রশিদুর রহমানের স্ত্রী সাহিদা রহমান (৬৫)।

এই নিয়ে জেলায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ র্পাথ বিশ্বাস।

তিনি আরও জানান, গত ১ জুলাই সাংবাদিক হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন। শারীরিক আবস্থায় অবনতি হলে গত ১৭ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।

এদিকে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ঝিনাইদহ পৌরসভার আরাপপুর খাঁ পাড়া শতবর্ষী মো. সিতাব উদ্দীন গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তার। আরাপপুর সিটি কলেজ পাড়ার সাহিদা রহমান ২০ জুলাই সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় ২২ তারিখ রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর শুক্রবার ভোররাতে তার মৃত্য হয়।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা যাওয়া মোট ৩২ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ