মিজানুর রহমান, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সদর উপজেলায় ২,গাংনী উপজেলায় ১ জন । শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩০ টি যার মধ্যে ৩টি করোনা ভাইরাস পজিটিভ বাকী ২৭টি করোনা ভাইরাস নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার তিনশত ৬ টি রিপোর্টের মধ্যে ১৪৬ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ৮১জন এবং মৃত্যুবরন করেছেন ৭ জন।১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


