সব
facebook apsnews24.com
ফের ভুয়ো খবর, বিরক্ত অমিতাভ জানালেন তিনি কোভিড পজিটিভ - APSNews24.Com

ফের ভুয়ো খবর, বিরক্ত অমিতাভ জানালেন তিনি কোভিড পজিটিভ

ফের ভুয়ো খবর, বিরক্ত অমিতাভ জানালেন তিনি কোভিড পজিটিভ অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ

একের পর এক ভুয়ো খবরে বিরক্ত শাহেনশা। দিশাহারা অনুরাগীরা। অমিতাভ বচ্চনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ, এই খবর বৃহস্পতিবার সকাল থেকে সংবাদমাধ্যমের একাংশে ঘুরতেই আনন্দে আত্মহারা দেশ। যাক, আরও এক বার ফাঁড়া কাটল। বিকেলে সেই আনন্দেই চোনা ঢালল বিগ বি-র টুইট। সোশ্যালে তিনি স্পষ্ট জানিয়েছেন, ফের ভুয়ো খবর তাঁকে নিয়ে। এখনও তিনি করোনামুক্ত হননি। টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ অমিতাভ পুরো ঘটনাকে সোশ্যালে বর্ণনা করেছেন দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে, ভুয়ো, অপপ্রচার রূপে। যদিও তাঁর এই ‘রাগী যুবক’ ইমেজে নতুন করে আরও এক বার মজেছেন নেটাগরিকরা।

গত ১১ জুলাই অসুস্থ হওয়ার পরেও অমিতাভ কিন্তু ইতিবাচক। প্রতি দিন নিয়ম করে ব্লগে নিজের এবং পরিবারের সবার শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজের দু’টি ছবির কোলাজ পোস্ট করে অদ্ভুত সুন্দর বর্ণনা দিয়েছেন।

একটিতে শাহেনশা জোড়হাতে। যার বর্ণনায় তিনি বলেছেন, জোড়হাত মানেই মানবরূপী ঈশ্বরের পূজারী তিনি। আর একটি ছবি সম্ভবত তাঁর ‘কুলি’ ছবির। যেখানে উন্মুক্ত হাত ঈশ্বরের ‘দোয়া’ চাইছে।

বিগ বি, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার সোয়াব টেস্টে কোভিড মেলায় আপাতত চার জনেই নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। দ্বিতীয় টেস্টের রেজাল্টও পজিটিভ আসায় কবে ছাড়া পাবেন তা আর এখনই বলা যাচ্ছে না। আনন্দ বাজার

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ