সব
facebook apsnews24.com
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৮ - APSNews24.Com

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৮

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৮

মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ ষ্টোরের স্বত্তাধিকারী। তিনি করোনায় আক্রান্ত হয়ে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। সে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।অপরদিকে ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান।

সে সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তে সংখ্যা ৬৮২ জনে দাড়িয়েছে।এ নিয়ে জেলায় মোট সুস্থ্য হয়েছেন ২৫০ জন। ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন এবং মোট মৃতের সংখ্যা ১৩ জন।ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।

  • 11
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ