সব
facebook apsnews24.com
কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে দিন-দুপুরে চুরি, ৭ ভরি গহনাসহ অর্ধলক্ষাধিক টাকা। - APSNews24.Com

কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে দিন-দুপুরে চুরি, ৭ ভরি গহনাসহ অর্ধলক্ষাধিক টাকা।

কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে দিন-দুপুরে চুরি, ৭ ভরি গহনাসহ অর্ধলক্ষাধিক টাকা।

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জনবসতি এলাকায় ঘরের ছাউনি ও সিলিং খুলে প্রবেশ করে ৭ ভরি গহনা সহ অর্ধলক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোর।
সোমবার দুপুরে পৌর সদরের সরকারি খাদ্য গোডাউন এলাকায় তুলসীডাঙ্গা এক নম্বর ওয়ার্ডে সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
মুহা.আসাদুজ্জামান ফারুকী শার্শার সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রভাষক এবং

কলারোয়া থানা জামে’ মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি দৈনিক “আলোকিত বাংলাদেশ” ও “প্রতিদিনের কথা” পত্রিকার উপজেলা প্রতিনিধি, “বাংলা খবর” এর জেলা প্রতিনিধি ও “কলারোয়া নিউজ”র সহ.সম্পাদক। একই সাথে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক।
তিনি জানান- সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে স্ত্রী-সন্তানসহ মোটর সাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান, বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখেন ঘর তছনছ করা এবং আলমারি ও ওয়াডড্রপের তালা ভাঙ্গা। ড্রয়ারে থাকা গচ্ছিত প্রায় ৬০ হাজার টাকা, নিজের ও তার ছোট ভাইয়ের প্রায় ৭ ভরি সোনার গহনা খোয়া গেছে।

তিনি আরো জানান কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন,এস.আই ইসরাফিল,এস.আই সুবীর,এস.আই রুবেল,এ.এস.আই মফিজুল ইসলাম,এ.এস.আই তরুন কুমার সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে রাস্তার ধারে জনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

  • 44
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ