খাদ্য সামগ্রী বিতরন করছেন কমরেড সোহেলঃ
মিজানুর রহমান,জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ
করোনা মহামারির কারনে খেটে খাওয়া গরীব অসহায় মানুসের জীবন যখন চরম সংকটে ঠিক সেই মূহুর্তে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাড়ালেন জাতীয় ঐক্য ফ্রন্ট এর মেহেরপুর জেলা সমন্নয়ক ও নাগরিক ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান সোহেল।আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে তিনি মেহেরপুর সদর উপজেলার বন্দর, নতুন গ্রাম,আশরাফপুর এর গরীব অসহায় মানুষের ঘরে খাবার ও ঈদের সামগ্রী বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মলিনা খাতুন, নাগরিক ছাত্র ঐক্য এর মেহেরপুর জেলা শাখার আহবায়ক কুতুবউদ্দিন, নাগরিক যুব ঐক্য মেহেরপুর সদর উপজেলার আহবায়ক সাব্বির আহমেদ, নাগরিক ঐক্য এর সহযোগী সংগঠনের মেহেরপুর জেলা শাখার সদস্যগন উপস্থিত ছিলেন।


