সব
facebook apsnews24.com
ভারতে বন্ধ চিকিৎসা, মাথায় হাত বাংলাদেশে - APSNews24.Com

ভারতে বন্ধ চিকিৎসা, মাথায় হাত বাংলাদেশে

ভারতে বন্ধ চিকিৎসা, মাথায় হাত বাংলাদেশে

এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা অতিমারীর কারণে ভারতে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় সঙ্কটে পড়েছেন বাংলাদেশের রোগীরা। বিশেষ করে ক্যান্সার, লিভার, কিডনি–‌সহ গুরুতর অসুস্থ রোগীদের অধিকাংশের চিকিৎসাই হয় ভারতে। 
ঢাকার কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যাঙ্ক–‌কর্তা জিয়াউল হাসান বলেন, তঁার মা সাবিহা খাতুন গত দেড় বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে কেমোথেরাপির পর অবস্থার উন্নতি হয়েছিল। এর মধ্যেই ভারতে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাও বন্ধ হয়ে যায়। দেশে বিভিন্ন হাসপাতাল ঘুরেও তঁার কোনও চিকিৎসা করাতে পারেননি। গত ৩ মে বিনা চিকিৎসায় তঁার মা মারা যান। একই ধরনের কথা বললেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। তঁার স্ত্রীও কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালায়সিস না পেয়ে তঁার স্ত্রীর মৃত্যু হয়। তিনি জানান, টাকা থাকলেও স্ত্রীর চিকিৎসা করাতে পারেননি। বেসরকারি হিসেবে বাংলাদেশ থেকে প্রতিদিন দু’হাজারেরও বেশি মানুষ চিকিৎসার জন্য ভারতে যেতেন। এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষমতা নেই দেশের হাসপাতালে।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে চিকিৎসার অভাবেই করোনায় বহু মৃত্যু হচ্ছে। তিনি বলেন, ‘‌আমরা খেঁাজ নিয়ে দেখেছি, গুরুতর অসুস্থ রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে ঘুরতেই করোনা–আক্রান্ত হচ্ছেন।’‌
অন্য দিকে, বাংলাদেশে করোনায় সোমবারও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দঁাড়িয়েছে ২,৬৬৮। এক দিনে আরও ২,৯২৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।‌‌‌ আজকাল

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ