সব
facebook apsnews24.com
মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ-এর বৃক্ষরোপণ কর্মসূচি - APSNews24.Com

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ-এর বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ-এর বৃক্ষরোপণ কর্মসূচি

জি এম শিমুলঃ বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সমাজ ও সভ্যতাকে রক্ষার জন্য বৃক্ষরোপন ও বনায়নের কোন বিকল্প নেই। মুজিববর্ষ উপলক্ষে অনেক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে বৃক্ষরোপণ কর্মসূচী চলমান রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় রাঙ্গাবালীর চরমোন্তাজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিব শতবার্ষিকী উপলক্ষে ছাত্র লীগের কর্মীরা চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ, চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, চরমোন্তাজ এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এবং রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে মুজিব শতবার্ষিকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবারে করোনা মহামারিতে ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

এ কর্মসূচি পালনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু মিয়া, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসাইন (এস,আই), উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক (সাবেক) মোঃ আরিফ মাহমুদ, বিকাশ কমল, সাইফুল ইসলাম, জিছান, জি.এম শিমুল, নেছার খান, ইনছান, বিপ্লব, রাছেল গাজি সহ আরও অনেকে ।

চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে সংগঠনের সকলকে চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তায় গাছ লাগাতে হবে। অনেক সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলার কারনে পরিবেশের উপর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে আমাদের সেচ্ছাসেবী সংগঠনকে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে।

তিনি আরো বলেন বৃক্ষরোপণ কর্মসূচি সহ সমাজের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে আমরা কাজ করে যাব আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে। চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন এটা একটি মেথাবি, সামাজিক ও মানবিক সংগঠন। বন্যা কিংবা ঝড়, সব সময় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়ে তুলতে হবে। সরকারিভাবে মুজিব শতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় চারাগাছ লাগানো হচ্ছে। আমাদের তরুণ মেধাবী ছাত্ররা রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল-কলেজ চত্বরসহ আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে

  • 294
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ