হারুনর রশিদ, কক্সবাজার প্রতিনিধি -২১জুলাই/২০মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সারা দেশের ন্যায় মহেশখালীতে ২১শে জুলাই থেকে আগামী ২৭শে জুলাই পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে সিমীত পরিসরে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ইং উদযাপন হচ্ছে। বিভিন্ন কর্মসুচীর মধ্যে ২১শে জুলাই তারিখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে উপজেলার গুরুত্বপুর্ন এলাকায় মাকিং এবং ব্যানার ফেষ্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা হচ্ছে।
দ্বিতীয় দিন ২২ শে জুলাই উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শণ করা হবে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে।
তৃতীয় দিন ২৩শে জুলাই মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে গোরকঘাটা বাজার এবং নদী এলাকায়।
চতুর্থ দিন ২৪শে জুলাই মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে চাষিদের পুকুর পাড়/চিংড়িঘের।
পঞ্চম দিন ২৫শে জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শণ করা হবে উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের মাঠে।
৬ষ্ট দিন ২৬শে জুলাই চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।
৭ম দিন ২৭শে জুলাই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সমাপ্তি ঘোষণা করার কথা রয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ইং মহেশখালী উপজেলা কমিটির সভাপতি উপজেলার নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম এর সভাপতিত্বে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান যে,বিশ্বাব্যাপী কোভিড-১৯ এর সংক্রমন বাংলাদেশের অন্যান্য সেক্টরের ন্যায় মৎস্য সেক্টরে প্রভাব ফেলেছে বিধায় বর্তমান বছরে মাছের উৎপাদন এবং সংক্ষিপ্ত হওয়ায় আগামীতে মৎস্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে,মাছ চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি,মাছ ও চিংড়ি চাষে চাষিদের উদ্বুদ্ধকরণে বর্তমান বছরে স্বল্পপরিসরে বাস্তবায়িতব্য জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে।


