সব
facebook apsnews24.com
কলারোয়ায় চৌকিদারের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ - APSNews24.Com

কলারোয়ায় চৌকিদারের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

কলারোয়ায় চৌকিদারের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

আসাদুজ্জামান আসাদ ,সাতক্ষীরা জেলা প্রতিনিধি : কলারোয়া চৌকিদারের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে কলারোয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি কলারোয়া উপজেলার হিজলদী এলাকার জোহর আলীর পুত্র গোলাম কুদ্দুস শেখ। নিহতের একমাত্র কন্যা মনোয়ারা খাতুন বলেন, হিজলদী এলাকায় রাজিয়া নামের একমহিলা বিবাহ ছাড়াই তার দেবর মনি ফকিরের সাথে দীর্ঘদিন বসবাস করে আসছে। সম্প্রতি তার পিতার মস্তিস্ক বিকৃত হওয়ায় তার পিতা ওই মহিলাকে বলত তোমরা আর পাপ কাজ করোনা। এনিয়ে ওই মহিলা বিরক্ত হয়ে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের নির্দেশে গত ১৭ জুলাই শুক্রবার চৌকিদার দিলিপ ও অশোক তাদের বাড়িতে গিয়ে কুদ্দুসকে বেধড়ক মারপিট করে। এমনকি তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতেও বাধা দেন চেয়ারম্যান মনি।এবং তিনি বলেন যে তাকে চিকিৎসা করাতে নিয়ে যাবে তাকে খুন জখমের হুমকি প্রদান ও করেন। মঙ্গলবার সকালে পিতার অবস্থা খারাপ দেখে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তার পিতাকে মৃত্যু ঘোষণা করেন ।

এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, বিষয়টি অবগত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে থানায় ডাকা হয়েছে। তাকে আটক করা হয়নি। আমরা তদন্ত করছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জনান। অপরাধী যেই হোক না কেন আইনের উর্দ্ধে কেউ নয়।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ