মিজানুর রহমান, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সদর উপজেলায় ২,মুজিবনগর উপজেলায় ২ জন । সোমবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২৬ টি যার মধ্যে ৪টি করোনা ভাইরাস পজিটিভ বাকী ২২টি করোনা ভাইরাস নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার ২শত ৪৮ টি রিপোর্টের মধ্যে ১৩৭ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ৭৭জন এবং মৃত্যুবরন করেছেন ৭জন।১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে। বর্তমানে মেহেরপুর জেলায় পজিটিভ রুগী ৪০ জন।


